গুণী লেখক আহমদ ছফা কি জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের আবিষ্কর্তা কিংবা পৃষ্ঠপোষক? কথাটা উঠেছে আহমদ ছফার জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আলোচনায়।সাহিত্যিক হিসেবে হুমায়ূন আহমেদের উন্মেষে ছফার আদৌ যদি কোনো ভূমিকা থেকে থাকে, সেটা আসলে কী ছিল? দেখি, এ নিয়ে যারা আলোচনা করছেন, তাদেরও খুব যে সুনির্দিষ্ট ধারণা আছে, তেমন নয়। সাধারণ্যে এরকম এক আবছা ধারণা চালু আছে যে দূর অতীতে অজ্ঞাতকুলশীল তরুণ লেখক হুমায়ূন আহমেদকে সাহিত্যিক সুধিমহলে পরিচয় করিয়ে দিয়েছিলেন আহমদ ছফা। কিংবা তার প্রথম বই প্রকাশে...