গাজীপুরে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা দখলের চেষ্টার অভিযোগে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডলসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।আজ বৃহস্পতিবার নুরুজ্জামান জামাল বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় মামলাটি করেন।গ্রেপ্তাররা হলেন রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওর...